চেহারায় তারুণ্য ধরে রাখুন ৪ উপায়ে
চোখের নিচে দিনের পর দিন বলিরেখা বাড়ছে। ক্রমশ
কুঁচকে যাচ্ছে মুখের চামড়া। তাহলে আর দেরি না করে ত্বকের যত্ন নিতে শুরু করুন।
শুধু নারীদের নয়, পুরুষদেরও ত্বকের যত্ন নেওয়া খুবই প্রয়োজন। না হলে অকালেই
বুড়িয়ে যেতে হবে।
এমন বেশ কিছু উপায় রয়েছে যেগুলো ঠিক মতো
মেনে চললে পঞ্চাশেও চেহারায় তারুণ্য ধরে রাখতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক সেই
উপায়গুলি-
১। ফলের রস ত্বকের জন্য খুব উপকারী।
যেমন, গাজর, শসার রস, টমেটো, কমলাবেলুর মতো ফলের রস খেতে পারলে ত্বকের উজ্জ্বলতা
বৃদ্ধি পায়।
২। গোসলের আগে শরীরে অলিভ অয়েল মেখে নিতে
পারলে তা ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।
৩। পানিতে ভেজানো খেজুর ও ছোলা মিশিয়ে
খেতে পারলে পেট থাকবে পরিষ্কার, ত্বক হয়ে উঠবে ঝকঝকে ও তারুণ্য ভরা।
৪। সকালে খালি পেটে এক গ্লাস হালকা উষ্ণ
পানির সঙ্গে এক চামচ মধু আর লেবুর রস মিশিয়ে পান করুন। এটি ত্বক উজ্জ্বল ও মসৃণ
করবে। এটি ওজন নিয়ন্ত্রণেও সহায়তা করে।
No comments:
Post a Comment